২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

ডেঙ্গুতে আক্রান্ত ২৪ ঘন্টায় ৭শ’ ৯৩ জন

আপডেট: সেপ্টেম্বর ৬, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ গত ২৪ ঘন্টায় সারা দেশে ৭শ’ ৯৩ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে, ঢাকায় আক্রান্ত হয়েছে ৩ শ’ ২৫ জন এবং ঢাকার বাইরে ৪শ’ ৬৮ জন আক্রান্ত হয়েছে। আর গেল ২৪ ঘন্টায় শুধুমাত্র সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ জন। এছাড়া, এখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১শ’ ৩২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩ হাজার ৩৩৭ জন ডেঙ্গু রোগী। এ বছর, ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৭৫ হাজার ১৪৬ জন।

ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা কমে আসছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় মৃত্যু ঝুঁকি কমছে বলেও জানান তারা। রাজধানীবাসীর মধ্যে ডেঙ্গু সচেতনতা বাড়ায় মৃত্যুহার কমেছে। তবে, দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে এখনও ঝুঁকি রয়েছে বলে মনে করেন চিকিৎসকরা।

ডেইলি নেক্সট নিউজ/ফয়সাল

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network