১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণের অভিযোগে প্রেমিকসহ ২ জন গ্রেপ্তার

আপডেট: সেপ্টেম্বর ৩, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

নরসিংদীর রায়পুরায় গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগে প্রেমিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত ১২টার দিকে রায়পুরা উপজেলার গৌরিপুরা তালুককান্দি গ্রামের সূর্যের মোড় এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, রায়পুরা উপজেলার বেগমাবাদ হুগলাকান্দি গ্রামের শিপন মিয়া ও তার সহযোগী ঘাগটিয়া আলগী এলাকার শামীম মিয়া এবং বেগমাবাদ পল্টন এলাকার রুবেল মিয়া। তবে, রুবেল মিয়া পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুই আসামিকে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গাজীপুরের ওই গার্মেন্টস কর্মীর সঙ্গে দেড় বছর আগে শিপন মিয়ার ফোনে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শিপনের বিয়ের আশ্বাসে ঐদিন রায়পুরায় আসলে শিপন ও তার দুই সহযোগী শামীম এবং রুবেল মেয়েটিকে ধর্ষণ করে। পরে, ধর্ষিত গার্মেন্টসকর্মী গ্যারেজ থেকে পালিয়ে বের হয়ে আসেন।

এরপর, থানায় জানানো হলে পুলিশ অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে তিনজনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেছেন। আর, ধর্ষণের শিকার হওয়া গার্মেন্টস শ্রমিককে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network