১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

বিদ্যালয়ের মাটি খুঁড়তে পাওয়া গেলো ৩৩ রাউন্ড গুলি

আপডেট: আগস্ট ২১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যালয়ের মাটি খুঁড়তে পাওয়া গেলো ৩৩ রাউন্ড গুলি। বুধবার দুপুরে উপজেলার দিগলকান্দি ইউনিয়নের নাগশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গুলিগুলো উদ্ধার করে পুলিশ।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম বলেন, নাগশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধাপাকা একটি পরিত্যাক্ত ঘর টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়। সেখানে নতুন ভবন নির্মাণের জন্য মাটি খুড়তে যান শ্রমিকরা। মাটি খোঁড়ার এক পর্যায়ে কাচের বোতলে গুলি দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে। গুলিগুলো নষ্ট হয়ে গেছে। একটির সাথে আরেকটি লেগে আছে।

ওসি আরো বলেন, ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় গুলিগুলো মাটির নিচে পুতে রাখা হয়েছিল। গুলিগুলো থানা হেফাজতে রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network