১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

নাগরপুরে ১২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: আগস্ট ২১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ টাঙ্গাইলের নাগরপুরে র‌্যাব অভিযান চালিয়ে মো. আবু বক্কর সিদ্দিক (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে ডাঙ্গা ধলাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২৫ পিস ইয়াবা উদ্ধার করে টাঙ্গাইল র‌্যাবের সদস্যরা। সে উপজেলার মীর নগর পশ্চিম পাড়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।
মঙ্গলবার রাতে টাঙ্গাইলের নাগরপুর ডাঙ্গা ধলাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেফতারকৃত হলেন টাঙ্গাইলে নাগরপুর উপজেলার মীর নগর পশ্চিম পাড়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (২৭)।
র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩ এর একটি দল জেলার নাগরপুর থানাধীন ডাঙ্গা ধলাপাড়া গ্রামস্থ টাঙ্গাইল আরিচা রোডের পশ্চিম পাশে নির্মানাধীন টিটিসি (টেকনিক্যাল ট্রেনিং সেন্টার) এর তিন তলা ভবনের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মো. আবু বক্কর সিদ্দিকরের দেহ তালাশি করে ১২৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে ডিএডি নাজিম উদ্দিন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাগরপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network