১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক কারাগারে

আপডেট: আগস্ট ২১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

ওই শিক্ষকের নাম মো. হাফিজুল ইসলাম (৩০)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বেলটিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত বিচারিক হাকিম (সদর থানা আমলি) আদালতে হাজির করা হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুনিরা সুলতানা তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, দেলদুয়ার উপজেলার ১০ বছর বয়সী এক ছাত্র টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান দারুস সুন্নাহ মাদ্রাসার আবাসিক ভবনের দ্বিতীয় তলার একটি ঘরে থাকত। গত ২৩ মে থেকে ছেলেটিকে বিভিন্ন সময় শিক্ষক মো. হাফিজুল ইসলাম ভয়ভীতি দেখিয়ে প্রায় রাতেই ধর্ষণ করতেন। ছাত্রটি বাধা দেওয়ার ও চিৎকার করার চেষ্টা করায় তাকে খুনের হুমকিও দিয়েছিলেন। ভয়ে শিশুটি মাদ্রাসা থেকে কয়েক দফায় পালিয়ে গিয়েছিল। একপর্যায়ে ওই ছাত্র ঘটনটি তার মাকে জানায়। এরপরই এই ঘটনায় থানায় মামলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মনির আহমেদ বলেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ধর্ষণের শিকার ছাত্রটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network