১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়ালেন তিনি

আপডেট: আগস্ট ১৮, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ রাজশাহীর মোহনপুরে এক ব্যক্তি তাঁর সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন। এ ঘটনায় থানায় করা সাবেক স্ত্রীর মামলায় পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আজ রোববার সকালে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্র ও মামলার এজাহার থেকে জানা গেছে, প্রথম স্ত্রী-সন্তানের কথা গোপন করে দ্বিতীয় বিয়ে করেছিলেন ওই ব্যক্তি। এ নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ লেগেই থাকত। শেষ পর্যন্ত দ্বিতীয় স্ত্রী তাঁকে তালাক দেন। আর এতে ক্ষিপ্ত হয়ে সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেন তিনি। এ নিয়ে ২০ বছর বয়সী ভুক্তভোগী ওই নারী পর্নোগ্রাফি আইনে থানায় মামলা করেন। এ মামলায় ওই ব্যক্তিকে গতকাল রাতেই গ্রেপ্তার করে পুলিশ।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, স্ত্রী-সন্তান থাকলেও দুই বছর আগে এই ব্যক্তি আরেকটি বিয়ে করেন। এ নিয়ে সংসারে বিবাদ লেগেই থাকত। দুই মাস আগে দ্বিতীয় স্ত্রী তাঁর স্বামীকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি মুঠোফোনে সাবেক স্ত্রীকে বিরক্ত করতেন। সর্বশেষ ৫ আগস্ট সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেন তিনি। ওই ব্যক্তির মুঠোফোন জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network