১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

‘জয়ন্তীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা’

আপডেট: আগস্ট ১৮, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

চাঁদপুরে স্কুল শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তীর চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জামাল হোসেন ও আনিছুর রহমান নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকেলে চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংকালে এই তথ্য জানান পিবিআই চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. ইকবাল।

তিনি বলেন, ঘটনার দিন শহরের ষোলঘর পানি উন্নয়ন বোর্ডের স্টাফ কোয়ার্টারে শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তী তার বাস ভবনে এক অবস্থান করছিলেন। এসময়, ওই এলাকার ডিশের লাইনম্যান জামাল হোসেন ও ডিশ লাইনের মালিক আনিছুর রহমান মাদক সেবন করে সুকৌশলে ডিশের তার ঠিক করার কথা বলে জয়ন্তীর রুমে ঢুকে। তখন তারা উভয়ই তাকে ধর্ষণ করে এবং তা ধামাচাপা দিতে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদেরকে আটক করতে সমর্থ হয় পিবিআই পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে। আসামি জামাল হোসেন ১৬৪ ধারায় এই ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং তার সহযোগী আনিছুর রহমানের কথাও বলেছে।

চাঁদপুর শহরের ষোলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন জয়ন্তী চক্রবর্তী। গত ২১শে জুলাই তিনি নিজ বাসায় নৃশংসভাবে খুন হন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network