১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২২ বছর পর গ্রেপ্তার

আপডেট: আগস্ট ১৭, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

দীর্ঘ ২২ বছর পর গ্রেপ্তার ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিরাজগঞ্জে ধর্ষণ ও হত্যা মামলার আসামি সিদ্দিকুর রহমানকে শনিবার ভোরে পাবনা জেলার ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ১৯৯৭ সালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাউতারা গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান একই উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার সাথী নামের এক তরুণীকে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে যান। সেখানে তিনি সাথী খাতুনকে কয়েকদিন ধরে ধর্ষণ করে পরে তাকে হত্যা করে লাশ গুম করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় নিহত সাথী খাতুনের মা জোবেদা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে ২০১২ সালে অভিযুক্ত পলাতক আসামি সিদ্দিকুর রহমানকে সাথী খাতুনকে ধর্ষণ ও হত্যার দায়ে যাবজ্জীবন সাজা দেন।

সম্প্রতি দীর্ঘ ২২ বছর পালিয়ে থাকা আসামি সিদ্দিকুরের অবস্থান সনাক্ত করে পুলিশ। পরে, শনিবার ভোরে পাবনা জেলার ফরিদপুর থেকে আসামি সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network