১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

নববিবাহিত স্ত্রীকে হত্যা করল স্বামী

আপডেট: আগস্ট ১৬, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ ঝিনাইদহের কালীগঞ্জে আয়েশা বেগম মিম (১৮) নামের এক নববিবাহিত বধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুর আড়াই টার দিকে উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের একটি লিচু বাগানের মধ্য থেকে তার লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী। নিহত মিম কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের ইদ্রিস মণ্ডলের মেয়ে।

ওসি ইউনুচ আলী আরও জানান, কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের হাসেম আলীর ছেলে একলাস আলী প্রায় তিন মাস আগে প্রেম করে ওই মেয়েকে বিয়ে করে। কিন্তু ছেলের পরিবার তাদের বিয়ে মেনে নেয়টি।

বৃহস্পতিবার বিকেলে স্ত্রী মিমকে নিয়ে ঢাকা যাওয়ার কথা বলে তারা নিজ নিজ বাড়ি থেকে বের হয়। পরে গ্রামের লিচু বাগানে বসে তারা দীর্ঘক্ষণ গল্প করে। রাতের দিকে স্বামী একলাস তার স্ত্রী মিমকে ধারালো চাকু অথবা ছুরি দিয়ে গলার নলি কেটে হত্যা করে বলে পুলিশের ধারণা। ঘটনার পর থেকে স্বামী একলাস পলাতক রয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network