২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত

আপডেট: আগস্ট ৩, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ ডেস্কঃ

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গোলাবর্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে ভারত।

শনিবার এক বিবৃতিতে এমনটা জানিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সংবাদমাধ্যম ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস। এতে আরো বলা হয়, গত বুধবার নিলুম ভ্যালির বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ভারতীয় সেনাদের গোলাবর্ষণে শিশুসহ দুইজন নিহত হয়। গুরুতর আহত হয় আরো ১১জন। হামলায় ব্যবহৃত ক্লাস্টার গোলাবারুদ বেসামরিকদের ওপর ক্ষতিকর প্রভাব ফেলার কারণে এটি ব্যবহার নিষিদ্ধ বলেও বিবৃতিতে জানান পাক সামরিক গণমাধ্যমের একজন উইং।

এছাড়া, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর আগ্রাসন আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে বলেও মন্তব্য করেছেন তিনি। নিরীহ জনগণের ওপর ক্লাস্টার গোলা নিক্ষেপের এমন ঘটনার বিরুদ্ধে সোচ্চার হতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানানো হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network