১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন

র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

আপডেট: আগস্ট ২, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নজরুল ইসলাম ওরফে নজু নামে একজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত নজরুল ইসলাম নজুর নামে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা ছিল। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি, তিনটি শটগান এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। গুলাগুলির সময় র‌্যাবের এক সদস্যও আহত হয়েছেন। নিহত নজরুল ইসলাম ওরফে নজু টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার মৃত মোস্তফার ছেলে।

র‌্যাব-১ এর এএসপি কামরুজ্জামান জানান, গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সিটি করপোরেশনের পূবাইল এলাকায় ৬-৭জন মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি টহল দল সেখানে অভিযান চালায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাব পাল্টা গুলি ছুড়লে নজরুল ইসলাম গুলিবিদ্ধ হন এবং অপর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে নজরুল ইসলাম ওরফে নজুকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বন্দুক যুদ্ধের সময় র‌্যাবের সৈনিক প্রবীর আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত নজরুলের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network