২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

ইরানের ট্যাংকার বিনিময়ের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাজ্যের

আপডেট: জুলাই ২৯, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ ডেস্কঃ  

ইরানের সঙ্গে আটক ট্যাংকার বিনিময়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য। সোমবার বিবিসি রেডিওকে এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।

এসময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্যাংকার বিনিময় নয় বরং ইরানের উচিত আন্তর্জাতিক আইন মেনে ব্রিটিশ ট্যাংকারটি ফেরত দেয়া। এর আগে, ইরানের গ্রেস-ওয়ান ট্যাংকার ফিরিয়ে দিলে স্টেনা ইম্পেরো নামের ব্রিটিশ ট্যাংকার ফিরিয়ে দেয়ার প্রস্তাব দেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানি ট্যাংকার আটকের পদক্ষেপকে আন্তর্জাতিক পরমাণু চুক্তির লঙ্ঘন বলে দাবি করেন তিনি।

এদিকে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার জেরে পারস্য উপসাগরে নিরাপত্তা বাড়াতে এইচ এম এস ডানকান নামে নতুন একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাজ্য।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network