১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতীতে ছেলে ধরা সন্দেহে ভ্যানচালককে গণধোলাইয়ের মামলায় গ্রেফতার-৬

আপডেট: জুলাই ২৩, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

টাঙ্গাইল (কালিহাতী) প্রতিনিধি, সোহেল রানা:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমা সয়াবাজারে গত রোববার ছেলে ধরা সন্দেহে এক ভ্যানচালককে গণধোলাইয়ের মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-উপজেলার নাগা গ্রামের মৃত.তরিকুল আলমের ছেলে মাইনুল হক সিদ্দিকী ওরফে হিটু(৩৭), সন্তোষ চন্দ্র মালোর ছেলে প্রভাত চন্দ্র মালো(১৯),মৃত.নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান তালুকদার ওরফে রিপন(৪৭), পালিমা গ্রামের আনোয়ার হোসেন খানের ছেলে শিশির আহম্মেদ খান ওরফে পাপ্পি(৩২), ফজলু মিয়ার ছেলে আলামিন ইসলাম(১৭),এলেঙ্গা গ্রামের আনোয়ার হোসেন খানের ওমর(২৮)।
মঙ্গলবার (২৩ জুলাই) দিবাগত রাতে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান,গত রোববার নারান্দিয়া ইউনিয়নের পালিমা সয়াবাজারে ভূয়াপুর উপজেলার টেপিবাড়ী গ্রামের মিনহাজ উদ্দিন মিনু নামের এক ভ্যানচালক মাছ ধরার জাল কিনতে আসলে ছেলে ধরা সন্দেহে গণধোলাই দেয়। এ ঘটনায় ছোট ভাই রাজিব হোসেন বাদী হয়ে সোমবার সন্ধ্যায় কালিহাতী থানায় একটি মামলা দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network