১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন

জন-আস্থা অর্জন করতে হবে- দুদক চেয়ারম্যান

আপডেট: জুলাই ২৩, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

সততা, কাজ, মেধা, দক্ষতা ও মননশীলতা দিয়ে জন-আস্থা অর্জন করতে সংস্থার কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ মঙ্গলবার কমিশনের প্রধান কার্যালয়ে ‘অফিসের নিরাপত্তা, অফিস শৃঙ্খলা ও অফিশিয়াল আচরণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অফিসের সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখা, আইন-কানুন মেনে চলাই কর্মকর্তা-কর্মচারীদের বিধিবদ্ধ দায়িত্ব। তিনি বলেন, বিগত তিন বছরে কমিশনের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে একাধিকবার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান, তদন্ত, প্রসিকিউশনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের এ ধারা অব্যাহত রাখা হবে।

ইকবাল মাহমুদ বলেন, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি। কার্যকর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি পেলেই জন-আস্থা বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি তদারককারী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘অধীনস্থ কর্মকর্তাদের প্রতি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনার নিয়মকানুন অনুসরণ করে দায়িত্ব পালন করবেন।’

এ প্রশিক্ষণ কোর্সে কমিশনের পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network