৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

‘ছেলেধরা’ সন্দেহে এক নারীকে পুলিশে সোপর্দ

আপডেট: জুলাই ২৩, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
প্রতিনিধি, নবাবগঞ্জ, ঢাকা:

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ছেলেধরা সন্দেহে এক নারীকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। উপজেলার কলাকোপা ইউনিয়নের বাগমারা বাজারে মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আটক নারীর নাম মনজিলা আক্তার (২৫)। তিনি খুলনা জেলার বাসিন্দা। তবে বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুরে ভাড়া থাকেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মনজিলা আক্তার বেলা ১১টার দিকে বাগমারা বাজারের সেতুর ঢালে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলেন। এতে স্থানীয় লোকজনের সন্দেহ হলে মনজিলাকে বিভিন্ন প্রশ্ন করেন তাঁরা। তখন মনজিলা জানান, তাঁর ছোট আম্মার জন্য অপেক্ষা করছেন। এ কথা শুনে স্থানীয় লোকজন আড়ালে গিয়ে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পরে মনজিলা স্থান পরিবর্তন করে বাগমারা লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের সামনে গিয়ে দাঁড়ান। এতে স্থানীয় লোকজনের সন্দেহ আরও বেড়ে যায়। তাঁরা আবার মনজিলার কাছে গিয়ে কয়েকটি প্রশ্ন করলে সে সময়ও তিনি সঠিক উত্তর দিতে পারেননি। এতে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম নবী শেখ বলেন, মনজিলাকে নিরাপদে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তা না হলে ছেড়ে দেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network