১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

গলাকাটা গুজব ছড়ানোর প্রতিবাদে কালকিনিতে বিক্ষোভ

আপডেট: জুলাই ২৩, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

  কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি :

গলাকাটা গুজব ছড়ানোর প্রতিবাদে কালকিনিতে বিক্ষোভ

সারা দেশের মতো কালকিনিতেও গলাকাটা গুজব ছড়ানোর প্রতিবাদে জনসচেতনতার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কালকিনি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ মিছিল করা হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান বুলেট, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন মীর সুজন, ছাত্রলীগ নেতা বাকামিন খান, ইফতেখার আলম রিশাদ, শাহিন ফকির, সাকিবুল ইসলাম খলিল ও নাইম ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল আওয়ামী লীগ সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য সারা দেশে গলাকাটা গুজব ছড়িয়ে নিরীহ মানুষদের হত্যা করছে। এ গুজবকে আমাদের প্রতিহত করতে হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network