১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

শিক্ষিকাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

আপডেট: জুলাই ২১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

চাঁদপুর শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার বিকেল ৫টায় শহরের ষোলঘর ওয়াবদা কলোনীর জরাজীর্ণ তৃতীয় তলা ভবনে এ ঘটনা ঘটে।

জয়ন্তী চক্রবর্তীর বাড়ি জেলার শাহরাস্তি উপজেলায়। স্বামী অলক গোস্বামীর সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কলোনীতে থাকতেন তিনি ।

পুলিশ জানায়, বিকেলে কয়েকজন শিক্ষার্থী জয়ন্তীর কাছে প্রাইভেট পড়তে যায়। সেখানে জয়ন্তীর গলাকাটা মরদেহ দেখে ৯৯৯ কল দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক অনুপ চক্রবর্তী জানান, স্বামী ঢাকায় থাকায় ওই শিক্ষিকা বাসায় একা ছিলেন। ঘটনার সময় তার বাসায় কেউ ছিলনা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদ পারভেজ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network