৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

মরণোত্তর চক্ষু দান করে আবারও আলোচনায় সানাই

আপডেট: জুলাই ৯, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা। নানা সময় নানা কারণেই আলোচনায় এসেছেন বা সমালোচনার শিকার হয়েছেন। এর মধ্যে, কখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিভিন্ন ধরনের ছবি শেয়ার করে বা লাইভে এসে হইচই ফেলে দিয়েছেন। তবে, এবার মরণোত্তর চক্ষু দান করে আলোচনায় এসেছেন আলোচিত এ মডেল ও অভিনেত্রী।

নিজের চক্ষু দান করা সম্পর্কে সানাই জানান, চক্ষু দানের জন্য ইতোমধ্যে সন্ধানী আই কেয়ারের ফরম পূরণ করেছেন।

আর চক্ষু দানের কারণ সম্পর্কে বলতে গিয়ে সানাই মাহবুব বলেন, ‘আমি অনেক দিন থেকেই চিন্তা করছিলাম মানুষের জন্য কিছু করা দরকার। এমন অনেক কাজ যা শুধু টাকা দিয়েই হয় না। তাই আমি ভেবেছি এমন কিছু করব যা দেখে আরো অনেক মানুষ উদ্বুদ্ধ হয়। অনেক সময় দেখা যায়, কারো চোখের দরকার হয় কিন্তু পায় না। আমি তো মরেই যাবো। মৃত্যুর পর আমার চোখ কোনো কাজে লাগবে না। তাই আমার চোখ দু’টি যদি কারো কাজে এটাই আমার প্রাপ্তি।‘

সম্প্রতি ‘দেয়াশলাই’ নামে একটি মিউজিক ভিডিওর মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন সানাই মাহবুব। এছাড়া সানাই অভিনীত দু’টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমা দু’টি হল ‘ময়নার ইতিকথা’ ও ‘সুপ্ত আগুন’।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network