৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

দুদক পরিচালক বাছিরকে তলব

আপডেট: জুলাই ৯, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

সাময়িক বরখাস্ত থাকা দুর্নীতি দমন কমিশনের পরিচালক খন্দকার এনামুল বাছিরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ১০ই জুলাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে।

দুদকের পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লাহ তাকে এ তলবি নোটিশ পাঠান। পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ খতিয়ে দেখতেই তাকে তলব করে দুদক।

দুর্নীতির মামলা থেকে রেহাই পেতে দুদকের পরিচালক এনামুল বাছিরকে চল্লিশ লাখ টাকা ঘুষ দেন ডিআইজি মিজান। যা ফাঁস হওয়া অডিও রেকর্ডে এসেছে। অডিও রেকর্ডের সূত্র ধরে দুদক এ ঘটনার অনুসন্ধানে নামে। এরই মধ্যে দুদক এ অডিও রেকর্ড যাচাই করে প্রাথমিক সত্যতা পায়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network