৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

নেশার টাকা না দেওয়ায় ছেলে মাকে হত্যা করলো

আপডেট: জুলাই ৮, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

নেশার টাকা না দেয়ায় মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে ছেলে। রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার আরিজপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিনা বেগম, একই এলাকার মো. শাহাবুদ্দিনের স্ত্রী। ঘটনার পর থেকে ছেলে আবদুস সালেক পলাতক রয়েছেন।

গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, উচ্চশিক্ষিত সালেক দীর্ঘদিন ধরেই মাদকসেবন করেন। রাতে বাড়িতে সালেক ও তার মা সেলিনা বেগম ছাড়া আর কেউ ছিল না। এ সময় নেশা করার জন্য সালেক তার মায়ের কাছে টাকা চান। কিন্তু মা টাকা দিতে রাজি হননি। ফলে ক্ষিপ্ত হয়ে সালেক তার মায়ের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মা সেলিনা বেগমের মৃত্যু হয়।

এরপর গলায় রশি পেঁচিয়ে সেলিনা বেগমের মরদেহ ঝুলিয়ে রাখার চেষ্টা করেন সালেক। যেন এটা আত্মহত্যা বলে মনে করেন সকলে। তবে গলায় ফাঁস লাগানো থাকলেও শরীরের বেশিরভাগ অংশ মেঝেতেই ছিল। আবার মাথা থেকেও রক্ত ঝরছিল। ঘটনাস্থলে পড়ে ছিল হাতুড়িটিও।

ওসি আরও জানান, ঘটনার পর থেকে সালেক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে রাতেই থানায় নেয়া হয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য তা রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সালেকের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network