৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

পরিচয় গোপন করে পাসপোর্ট করতে এলো ৩ রোহিঙ্গা নারী

আপডেট: জুলাই ৭, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

রংপুরে তিন রোহিঙ্গা নারীকে আটক করেছে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস। পরিচয় গোপন করে পাসপোর্ট করতে এলে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশে দেয়া হয়।

রংপুর পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক নুরুল হুদা জানান, ‘শারমিন আক্তার, সুমাইয়া আক্তার ও তাসমিনারা নামে তিন নারী দুপুরে পাসপোর্ট করতে আসে। এসময় এনআইডি কার্ড ও কথা বার্তার অসংলগ্নতা দেখে সন্দেহ হলে তাদের আটক করা হয়। রোহিঙ্গা ওই নারীদের ভুয়া জন্মসনদসহ সকল কাগজপত্রে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের ঠিকানা দেয়া।

রোহিঙ্গা ওই তিন নারী জানায়, এক ব্যাক্তির মাধ্যমে গতকাল রাতে তারা টেকনাফ থেকে রংপুরে এসে হোটেলে ওঠেন। রবিবার দুপুরের পর তারা পাসপোর্ট করতে আসেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network