২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

ছাত্রীনিবাস থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট: জুলাই ৬, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

শেরপুরে ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাস থেকে ৯ম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের দাবি তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও পরিবার জানায়, আনুসকা আয়াত বন্ধন শহরের ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাসে থেকে ৯ম শ্রেণিতে পড়াশোনা করছিলো। সকালে বন্ধনকে নিজ কক্ষে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে অপর এক ছাত্রী। পরে স্কুল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, স্কুল কর্তৃপক্ষ এ ঘটনাকে আত্মহত্যা বললেও মেয়েটির পরিবারের দাবি কেউ হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network