৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

রিফাত হত্যা: আরও তিনজনের দোষ স্বীকার

আপডেট: জুলাই ৫, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার সাগর, সায়মুন ও নাজমুল দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী মোহাম্মদ সিরাজুল ইসলামের আদালতে এই জবানবন্দি দেন তারা। এ নিয়ে সাতজন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।

গত বৃহস্পতিবার মামলার ৪ নম্বর আসামি চন্দন ও ৯ নম্বর আসামি হাসান, এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। এছাড়াও গত পয়লা জুলাই মামলার এজহারভুক্ত ১১ নম্বর আসামি অলি ও তানভীর ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

এদিকে, এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মোট ১১ জন। এদের মধ্যে এজহারভুক্ত আসামি পাঁচজন। আর ছয়জন অজ্ঞাত আসামি। আজ এই অজ্ঞাতদের মধ্যে গ্রেপ্তার হওয়া তিনজন স্বীকারোক্তী দিলেন।

অন্যদিকে দুই নম্বর আসামি রিফাত ফরাজীর সাতদিনের রিমান্ড চলছে। এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রিশান ফরাজী, মুসা, রকিবুল ইসলাম রিফাত, মোহাইমিনুল ইসলাম এবং রায়হান।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network