১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

‘ডিআইজি মিজান এবং দুদক পরিচালকের মধ্যে ঘুষ লেনদেনের প্রমাণ মিলেছে’

আপডেট: জুলাই ৪, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানুর রহমান এবং দুদক পরিচালক এনামুল বাছিরের মধ্যে ঘুষ লেনদেনের প্রমাণ মিলেছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সিস্টেম-এনটিএমসি’র ফরেনসিক রিপোর্টে। এ প্রতিবেদন যাচাই করে শিগগিরই মামলা করা হবে বলে জানিয়েছেন দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান।

দুদকে আসা এনটিএমসি’র প্রতিবেদনে কথোপকথন, পারিপার্শ্বিক পরিস্থিতি ও প্রমাণাদিতে দুই কর্মকর্তার ঘুষ লেনদেনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। এসবের ভিত্তিতেই কারাগারে থাকা ডিআইজি মিজান ও বরখাস্ত হওয়া দুদক পরিচালক এনামুল বাছিরকে আসামি করে মামলা হবে।

দুদক সূত্রে জানা যায়, এ ঘটনায় অনুসন্ধান শেষে আগামী সপ্তাহে মামলার সুপারিশসহ প্রতিবেদন কমিশনে দাখিল হতে পারে। ডিআইজি মিজানের বিরুদ্ধে গত ২৪শে জুন অবৈধ সম্পদের অভিযোগে মামলা করে দুদক। এ মামলা থেকেই অব্যাহতি পেতে দুদকের পরিচালক এনামুল বাছিরকে চল্লিশ লাখ টাকা ঘুষ দেন মিজান। যা অডিও রেকর্ডে ফাঁস হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network