১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

ডিআইজি মিজানের মামলার তদন্ত শুরু : দুদক

আপডেট: জুলাই ৩, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

সাময়িক বরখাস্ত পুলিশের ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলার তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত টিম।

দুদকের পরিচালক মনজুর মোরশেদ এই তদন্ত টিমের প্রধান। বুধবার মামলার তদন্ত কার্যক্রম শুরু করে তদন্ত টিম। ডিআইজি মিজানের অবৈধ সম্পদের অনুসন্ধানে থাকা দুদকের এক কর্মকর্তাকে চল্লিশ লাখ টাকা ঘুষ দেয়ার কথা নিজেই ফাঁস করলে, নতুন করে আলোচনায় আসেন এ পুলিশ কর্মকর্তা।

গত ২৪শে জুন মিজান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ভাগ্নে মাহমুদুল হাসান ও ছোট ভাই মাহবুবুর রহমানকে আসামি করে মামলা করে দুদক। এরপর মিজান এ মামলায় আগাম জামিনের আবেদন করলে, আদালত তা নাকচ করে কারাগারে পাঠায়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network