১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

গ্যাসের দাম বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান: মোহাম্মদ নাসিম

আপডেট: জুলাই ২, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

গ্যাসের দাম বাড়ালে জনগণ ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে দাম বাড়ার বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে ১৪ দল। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভায় এ আহ্বান করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, গ্যাসের দাম বাড়ানোকে ইস্যু করে কুচক্রিমহল আবারও ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। নাসিম বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিকভাবে মিয়ানমারকে চাপ প্রয়োগ করতে হবে আর প্রধানমন্ত্রীর চীন সফরেই এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এসময় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, গ্যাসের দাম বাড়িয়ে আইনের বরখেলাপ করা হয়েছে। এছাড়া সামাজিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। রোহিঙ্গা ইস্যুতে চীন ও ভারতের ভূমিকা দরকার বলে মনে করেন তিনি

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network