১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন

কালিহাতীতে ইসলামিক পাঠাগারের উদ্বোধন

আপডেট: অক্টোবর ৮, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল  : ইসলামী শিক্ষা ও জ্ঞানের আলো বিকাশে টাঙ্গাইলের কালিহাতীতে সৈয়দ আলী ও খাদিজা খাতুন স্মৃতি নামে একটি পাঠাগার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার(৮ অক্টোবর) জুম্মার নামাজ শেষে উপজেলার এলেঙ্গা পৌরসভার শেরপুর গ্রামের মসজিদ প্রাঙ্গণ এলাকায় এ পাঠাগারের উদ্বোধন করেন,আউলিয়াবাদ আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের অধ্যাপক ড.ইস্কান্দার মির্জা।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা শেরপুর জামে মসজিদের ইমাম আনিসুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, শহীদ জামাল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজহার আলী, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, শেরপুর ঈদগা মাঠ কমিটির সাধারণ সম্পাদক আল-আমিন মিয়া প্রমুখ। পাঠাগারটি শতাধিক ইসলামী ও সাধারণ জ্ঞানের বই নিয়ে যাত্রা শুরু হলো ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network