২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

টাঙ্গাইলের ভূঞাপুরে বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট: আগস্ট ৩, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের ভুঞাপুরে বস্তাবন্দি অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(৩ আগস্ট) সকালে ভুঞাপুর-তারাকান্দি সড়কের পাশে উপজেলার ভরুয়া এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভূঞাপুর-তারাকান্দি সড়কের পাশে সাদা একটি প্লাস্টিকের বস্তার ভেতর লাশ দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা ওই নারীকে হত্যার পর তার লাশ সড়কের পাশে ফেলে রাখা হয়েছে।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আব্দুল ওহাব মিয়া জানান, বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। কেউ তাকে হত্যার পর রাতের কোনো এক সময় তার লাশ সড়কের পাশে ফেলে রেখে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network