৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁও সদর উপজেলায় আরো ১ জন করোনায় আক্রান্ত

আপডেট: জুলাই ২১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১ জন বৈশ্যিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯৪ জনে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় আরও ১ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২৯৪ জন। যাদের মধ্যে ২১৫ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এবং জেলাতে এপর্যন্ত মৃত্যু ৩ জন। জেলা সিভিল সার্জন সকলকে সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলার ও ঘরে থাকার জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য, শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ১২২ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৬১ জন, হরিপুর উপজেলায় ৪১ জন, রাণীশংকৈল উপজেলায় ৩৫ জন ও পীরগঞ্জ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৬ জন। জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা ২৯৪ জন। এবং তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে ‌ছাড়পত্র পেয়েছেন সর্বমোট ২১৫ জন। এবং জেলাতে এপর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network