১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

ঈদ-উল-আযহাকে সামনে রেখে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির কার্যক্রম জোরদার

আপডেট: জুলাই ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলার মধ্যে চারটিই ভারতীয় সীমান্তবর্তী। তাই আসন্ন ঈদ উল আযহাকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকা গুলিতে মাদক ও চোরাচালান বিরোধী নানা কার্যক্রম জোরদার করেছে ঠাকুরগাঁও বিজিবি।

সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শহিদুল ইসলাম (পিএসসি) । এছাড়াও গত কয়েক দিনের অব্যাহত কার্যক্রম ও অভিযানে জেলার কাঠালডাঙ্গি, রতœাই, ডাবরী সহ অন্যান্য সীমান্ত গুলিতে বিপুল পরিমান ভারতীয় ফেনসিডিল ও চোরাই গরু উদ্ধার করেছে।

 

৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শহিদুল ইসলাম জানান, বাংলাদেশ সরকার এর মাদকদ্রব্যের বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতিকে অটুট রাখার স্বার্থে ঠাকুরগাঁও সীমান্তে টহল ও অপারেশন সহ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও বিজিবিসহ অসামরিক প্রশাসন কর্তৃক সভা সেমিনারের মাধ্যমে মাদকের কুফল ও সীমান্ত হত্যা রোধে চোরাচালান সহ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের নানা দিক সম্পর্কে সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network