৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে এক সেনা সদস্যের মৃত্যু

আপডেট: জুলাই ১৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় কুলিক নদীর পানিতে ডুবে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে কুলিক নদীর আরভি স্কুল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত ওই সেনা সদস্যের নাম আশিক রহমান (২৪)।

তিনি উপজেলার ভান্ডারা গ্রামের মোস্তফা কামালের ছেলে। পরিবারের লোকজন জানায়, গেল দুই বছর হলো তিনি সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়ীতে এসেছেন কয়েকদিন হলো। শনিবার সকালে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। পরে স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন। রাণীশংকৈল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network