১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

রিফাত হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

আপডেট: জুলাই ৮, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় আরো এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে, তাকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যায় ব্যবহৃত একটি রামদাও উদ্ধার হয়েছে। এই রামদাটি দিয়েই রিফাত ফরাজী প্রকাশ্যে দিবালোকে রিফাত শরীফকে কুপিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সকালে রিফাত ফরাজীকে সঙ্গে নিয়ে বরগুনার সরকারি কলেজ ক্যান্টিনের পূর্ব পাশের ডোবা থেকে রামদাটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ভোর রাত সাড়ে ৪টার দিকে রিফাত শরীফ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আরিয়ান সাবা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বাসা বরগুনার বাজার সড়কে। তার বাবার নাম ইউনুস সোহাগ।

এ নিয়ে মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হলো। প্রধান আসামী নয়ন বন্ড বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। এখন পর্যন্ত এজাহারভূক্ত তিনজনসহ ৬ জন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। বাকি চারজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network