২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে এক আম ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট: জুলাই ১৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আশরাফ আলী নামে এক আম ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ১৩ই জুলাই সোমবার দুপুরে উপজেলার ফকিরগঞ্জ-গোগর পাঁকা সড়কের খটিশংগা নামক এলাকা হতে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আম ব্যবসায়ী উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামের কালু মোহাম্মদের ছেলে।

নিহত আশরাফ আলীর চাচাতো ভাই তোফাজ্জল হাওলাদার জানান, রবিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন আশরাফ। রাতে আর ফিরেননি। অনেক খোজাঁখুঁজি করা হয়েছে। সোমবার দুপুরে খট্শিংগা এলাকায় আশরাফ আলীর মোটর সাইকেলটি রাস্তার পার্শ্বে পড়ে থাকতে দেখে তার ছেলের এক স্থানীয় বন্ধু তাকে খবর দেন। পরে ঘটনাস্থলে এসে আশরাফের লাশ সনাক্ত করা হয়।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের পর ঘটনার আসল রহস্য জানা যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network