১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

নওগাঁয় প্রত্নতত্ত অধিদপ্তরে বিষ্ণমূর্তি হস্তান্তর

আপডেট: জুলাই ৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুল জুয়েল, নওগাঁ থেকে: নওগাঁর রাণীনগর থানা পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া ১১২ কেজি ওজনের বিষ্ণ মূর্তি আনুষ্ঠানিকভাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রত্নতত্ত অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। নওগাঁর পাহাড়পুর যাদুঘরের কাষ্টোডিয়ান আবু সাইদ ইনাম তানভিরুল মূর্তিটি গ্রহণ করেন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া মূর্তিটি হস্তান্তর করেন।

বিষ্ণমূর্তি হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক, ওসি (তদন্ত) তারিকুল ইসলাম, নওগাঁ জেলা ইন্টেলিজেন্ট অফিসার (ডিআইও) ইন্সপেক্টর নন্দীতা সরকার, উপজেলার ডিআইও দেলোয়ার হোসেনসহ রাণীনগর থানার পুলিশ সদস্যরা।

এসময় রাণীনগর থানা চত্বরে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি পানে স্থাপনকৃত নলকূপের উদ্বোধন, বৃক্ষ রোপণ এবং পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

রাণীনগর থানার ওসি জানান, গত ৯ মার্চ দুপুরে গোপন সংবাদে ওই উপজেলার ভাটকৈ গ্রাম থেকে ১১২ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।  দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপার নিয়মিত থানা পরির্দশন করতে এসে উদ্ধার করা মূর্তিটি হস্তান্তর করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network