২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

দিনাজপুরে এক সপ্তাহে দুইটি আদালতে ৮১টি মামলার শুনানিতে ২৪ জনের জামিন

আপডেট: জুলাই ৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর থেকে : করোনার ভাইরাসের প্রাদুর্ভাবে প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপে দীর্ঘদিন লকডাউনে আদালত বন্ধ থাকায় স্বাস্থ্যবিধি মেনে বিচার কার্যক্রমকে ভার্চুয়াল পদ্ধতিতে চালু করেছে। প্রতিনিয়ত এই ভার্চুয়াল পদ্ধতি বিচার কার্য ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভ’মিকা পালন করছে।

কোর্ট ইন্সপেক্টর মোঃ ইসরাইল হোসেন এর তথ্য অনুসারে দিনাজপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৬১ টি মামলার শুনানী হয়। তার মধ্যে ৯টি মামলায় ১২ জন আসামি জামিন পেয়েছে আর বাকী মামলা গুলোতে আদালত কর্তৃক জামিন না মঞ্জুর হয়েছে।

এ দিকে জেলা ও দায়রা জজ আদালতে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২০ টি মামলার শুনানি হয়। এর মধ্যে ১১টি মামলায় ১২ জন জামিন পেয়েছে আর বাকী মামলা গুলোতে আদালত কর্তৃক জামিন না মঞ্জুর হয়েছে।

নারী ও শিশু নির্যাাতন ট্রাইবুনাল আদালতে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোন শুনানি হয়নি কারন জামিনের জন্য কোন আসামী পক্ষ এই কোর্টে কোন আবেদনও করেনি।

দিনাজপুর জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. রবিউল ইসলাম রবি ভার্চুয়াল পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা ও দায়রা জজ আদালতের মামলা গুলোতে রাষ্ট্রপক্ষের সহযোগিতা করেন আর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলা গুলোতে পুলিশের কোর্ট ইন্সপেক্টর মোঃ ইসরাইল হোসেন রাষ্ট্রপক্ষের সহযোগিতা করেন। পাশাপাশি আসামীদের পক্ষে স্ব স্ব আইনজীবীগন মামলার ডিফেন্স করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network