২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

গাইবান্ধায় ১৭৪ বস্তা চালসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ

আপডেট: জুলাই ২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রওশন হাবিব, গাইবান্ধা থেকে : গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা শহরের খন্দকার মোড়ে অবস্থান নেয়। এ সময় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহ জনক একটি ট্রাক আটক করা হয় । পরে তল্লাসি করলে ট্রাক থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৭৪ বস্তা চাল পাওয়া যায়। ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। বুধবার (০১ জুলাই ) ভোরে এই অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে গাইবান্ধা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ‘আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী খাদ্যবান্ধব কর্মসূচির এই বিপুল পরিমাণ চাল পাচারের মূলহোতা জেলার সাঘাটা উপজেলার কামালের পাড়া গ্রামের ডিলার মো. আজিজ। বেশ কিছু দিন ধরে পর্যবেক্ষণে রাখার পর নিশ্চিত হয়েই আমরা অভিযানটি পরিচালনা করি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network