২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

শ্রীমঙ্গলে সিন্দুরখান এলাকায় এক নবজাতক শিশুর লাশ উদ্ধার

আপডেট: জুন ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
এম মোজাহিদ, মৌলভীবাজার থেকে : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সিন্দুরখান সড়কের পাশের ড্রেইন থেকে এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে স্হানীয় পুলিশ। স্থানীয়রা এ বিষয়ে ধারনা করছেন শিশুটির বয়স আনুমানিক ৩-৪ দিন হবে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছেন, কে বা কারা শিশুটির লাশ ড্রেইনে ফেলে গেছে সে সম্পর্কে এলাকাবাসী কোনো তথ্য দিতে পারেননি।
এ প্রসঙ্গে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করেছেন। এছাড়া ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।এর চেয়ে গর্হিত কাজ আর হতে পারে। পাষান মা বাবা হলে এরকম ঘটনা ঘটে।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network