১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

দিনাজপুরে কান্তজীউ মন্দিরে স্নানযাত্রা উৎসবে এমপি গোপাল

আপডেট: জুন ৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুরের ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে শত শত বছর ধরে হয়ে আসা শ্রীশ্রী কান্তজীউ’র যুগল বিগ্রহের স্নান যাত্রা উৎসব যথাযথ মর্যাদা ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।

মন্দির অঙ্গনে স্নানযাত্রা উপলক্ষে প্রতিবছর বিপুল সংখ্যক হিন্দু ধর্মালম্বী ভক্তবৃন্দের সমাগম ঘটে। স্নান যাত্রা উৎসবকে কেন্দ্র করে মন্দির চত্বরে মেলা বসলেও এবছর প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ভক্ত-পুণ্যার্থী জমায়েত ও মেলার আয়োজন করা হয়নি। ভক্তবৃন্দের সুরক্ষায় শ্রী শ্রী কান্তজীউ যুগল বিগ্রহ এর স্নান যাত্রা উৎসব স্বাস্থ্যবিধি, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে শুধুমাত্র ধর্মীয় নিয়ম নিষ্ঠা রক্ষার্থেই সীমিত আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়।

৫ জুন ২০২০ শুক্রবার দিনাজপুরের কাহারোল উপজেলায় ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে সকাল থেকে দুপুর পর্যন্ত বৈদিক মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে স্নানযাত্রা উৎসব চলে। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ও তাঁর সহধর্মীনি গীতা রাণী শীল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোজ কুমার, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক আজকের দেশবার্তা সম্পাদক চিত্ত ঘোষ প্রমুখ উপস্থিত থেকে স্নানযাত্রা উপভোগ করেন।

মন্দিরের পুরোহিত পুলিন চক্রবর্তী জানান, বাংলা জ্যৈষ্ঠ্য মাসের পুর্ণিমা তিথিতে শ্রীশ্রী কান্তজীউ যুগল বিগ্রহের স্নানযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে। এসময় সাত ঘাট হতে সংগ্রহ করা জল শুদ্ধিকরণ করে ১০৮ টি মাটির কলসে করে সেই পুণ্য জল দিয়ে যুগল বিগ্রহকে স্নান করানো হয়। পাশাপাশি বাংলাদেশসহ বিশ্ববাসী করোনা সংক্রমণ হতে মুক্তি পাওয়ার লক্ষ্যে দেবতার কাছে বিশেষ প্রার্থনা করা হয়।

এ সময় উপস্থিত মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, বাংলাদেশসহ বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাণঘাতী সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ বছর স্নানযাত্রা উৎসবের আয়োজন সীমিত করা হয়েছে। এবার মন্দিরে আসা ভক্তবৃদের প্রার্থনা ছিল যাতে খুব দ্রুত যাতে বাংলাদেশসহ বিশ্ববাসী এই প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাব হতে মুক্তিলাভ করে। আমাদের বিশ্বাস ঈশ্বর আমাদের করোনা প্রাদুর্ভাব থেকে দ্রুত রক্ষা করবেন।

এ বছর সন্মানিত ভক্তগন বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে যে বর্তমান অবস্থা প্রেক্ষিতে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) চলাকালীন সময়ে ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজীউ মন্দিরে কমিটির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ভক্তদের দেয়া কোন ভোগ গ্রহন করা হয়নি। এছাড়া স্নান যাত্রা উৎসব আয়োজন সংকোচিত হওয়ায় কমিটি বিশেষ ভাবে দুঃখ প্রকাশ করেছে।#

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network