১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

বর্ষিয়ান রাজনৈতিক শাজাহান সিরাজ বাকরুদ্ধ

আপডেট: মে ২৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

নেক্সটনিউজ প্রতিবেদক,ঢাকা : বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বাধীনতার ইস্তেহার পাঠক, অবিভক্ত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্ষিয়ান রাজনৈতিক শাজাহান সিরাজ।   বর্বাতমানে বাকরুদ্ধ  হয়ে রাজধানীর অ‌্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কয়েক দিন থাকার পর এখন নিজের বাসায় রয়েছেন তিনি, চোখের পাতাও ঠিকমতো মেলতে পারছেন না বর্ষীয়ান এই রাজনীতিক।

চিকিৎসকরা ইতোমধ‌্যে ‘না’ বলে দিয়েছেন বলে বুধবার  নেক্সটনিউজকে  জানান তার স্ত্রী রাবেয়া সিরাজ।

“তারা (চিকিৎসকরা) বলে দিয়েছেন, বাসায় নিয়ে যান, আর কিছু করার নেই। এখন বাসায় নিয়ে এসেছি। উনি নির্বাক, চোখও খোলেন না। আমিও কিছু বলতে পারছি না…” বলতে বলতে আবেগে গলা ধরে আসে স্ত্রীর।

৭৩ বছর বয়সী শাহজাহান সিরাজ ষাটের দশকে ছাত্রলীগের মাধ‌্যমে রাজনীতিতে হাতে খড়ি নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর স্বাধীনতা পরবর্তী সময়ে হন জাসদের সংগঠক।

বাম ঘরানা থেকে রাজনীতির জটিল অঙ্গনে উল্টো পথে হেঁটে বিএনপি সরকারের মন্ত্রী হয়েছিলেন শাহজাহান সিরাজ। সর্বশেষ বিএনপির ভাইস চেয়ারম‌্যান ছিলেন। তবে ফুসফুসের ক‌্যান্সারের কারণে অনেক দিন নিষ্ক্রিয় রাজনীতি থেকে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network