২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

দিনাজপুরের ফুলবাড়ীতে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ

আপডেট: মে ১৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুরের ফুলবাড়ীতে যৌতুকের ৫০ হাজার টাকা না পেয়ে দুই কন্যা সন্তানের জননী সারথী মহন্ত (২৫) নামের এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ নিহত সারথী মহন্তের স্বামী গৌরাঙ্গ মহন্তকে (৩০) আটক করেছে।

ঘটনাটি ঘটেছে, গত শনিবার (১৬ মে) দিবাগত রাত দেড় টায় ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের চিন্তামন মাহালিপাড়া গ্রামে।

নিহত সারথী মহন্ত ফুলবাড়ী উপজেলার চিন্তামন মাহালিপাড়া গ্রামের গৌরাঙ্গ মহন্তের স্ত্রী এবং পার্বতীপুর উপজেলার খলিলপুর ঠাকুরপাড়া গ্রামের মুকুল চন্দ্র মহন্তের কন্যা। আটক গৌরাঙ্গ মহন্ত ফুলবাড়ী উপজেলার চিন্তামন মাহালীপাড়া গ্রামের গোপাল মহন্তের ছেলে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, নিহত সারথী মহন্তের স্বামী দীর্ঘদিন থেকে ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে আসছিল। কিন্তু সারথী মহন্তের পরিবার দাবীকৃত যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় গৌরাঙ্গ মহন্ত ক্ষিপ্ত হয়ে সারথী মহন্তকে শারীরিক নির্যাতন চালায়। এতে ঘটনার সময় তার মৃত্যু ঘটে। ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনার স্থল থেকে লাশ উদ্ধার করে রবিবার (১৭ মে) সকালে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে নিহত সারথী মহন্তের পিতা মুকুল চন্দ্র মহন্ত বাদী হয়ে গতকাল রবিবার (১৭ মে) থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। যার মামলা নং-৭।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network