২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

খুব শীঘ্রই পাকা আম বাজারে উঠবে

আপডেট: মে ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
                                                               ফাইল ছবি

নেক্সটনিউজ ডেস্ক : অপরিপক্ক আমে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে কৃত্রিম উপায়ে পাকিয়ে বাজারে বিক্রি রোধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। আমের প্রধান এলাকা রাজশাহীতে সময় বেধে দেয়া হয়েছে আম পাড়া ও বাজারজাতকরণে।

আমচাষী ও বাগান মালিকদের উদ্দেশে রাজশাহী জেলা প্রশাসন নির্দেশনায় বলেছে, নির্ধারিত সময়ের আগে অপরিপক্ক আম সংগ্রহ কিংবা বাজারে তোলা যাবে না। আম পাকানো ও সংরক্ষণ বা বাজারজাতে কেমিক্যাল মেশানো যাবে না। করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে এ মৌসুমে নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, প্রক্রিয়াকরণ, পরিবহন এবং ভোক্তা পর্যায়ে বিপণনে বিশেষ নির্দেশনা জারি করেছে রাজশাহী জেলা প্রশাসন।

জেলা প্রশাসন জানায়, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদনে প্রত্যেক উপজেলায় আলাদা কমিটি থাকবে। এই কমিটি অসময়ে আম নামানো এবং আমে কেমিক্যাল মেশানো ঠেকাতে আমবাগান, কেমিক্যাল বিক্রির দোকান এবং আমের আড়ত পরিদর্শন করবে। জনসচেতনতা সৃষ্টি ছাড়াও তারা আইন অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনবেন।

রাজশাহীর গুটি জাতের আম চলতি মাসের ১৫ মে থেকে বাজারে পাওয়া যাবে। আর সুস্বাদু অন্যান্য জাতের আম পেতে কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন আম চাষিরা। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী- এ মৌসুমে গোপালভোগ আম নামাবে ২০ মে থেকে। এর পাঁচদিন পর ২৫ মে থেকে নামাবে লক্ষণভোগ, লক্ষণা এবং রাণিপছন্দ। হিমসাগর, ক্ষীরশাপাত আম নামবে আরও তিনদিন পর ২৮ মে। ৬ জুন থেকে নামবে ল্যাংড়া আম। এরপর ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি নামবে। আর মৌসুমের শেষে আসীনা ও বারি আম-৪ নামবে ১০ জুলাই থেকে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network