২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংক আটিয়া শাখার উদ্যোগে ভিক্ষুক সদস্যদের খাদ্য সহায়তা প্রদান

আপডেট: এপ্রিল ২৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
মুহাঃ নজরুল ইসলাম খান মিলন ,টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় গ্রামীণ ব্যাংক আটিয়া শাখার উদ্যোগে সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাগণ জানান, প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক গ্রামীণ ব্যাংকের সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের প্রত্যেককে তিন হাজার দুইশত টাকা করে সহায়তা প্রদান করা হবে।
এরই ধারাবাহিকতায় গ্রামীণ ব্যাংক কর্তৃক সংগ্রামী( ভিক্ষুক) সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।  গ্রামীণ ব্যাংক টাঙ্গাইল যোনের দেলদুয়ার এরিয়ার আটিয়া শাখায় ২৩ এপ্রিল বৃহস্পতিবার ১৪ জন সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে  প্রত্যেককে ৩০ কেজি চাউল, ৮ কেজি আলু, ৪ কেজি ডাল ৪ কেজি পিয়াজ,২ লিটার তেল ২ কেজি লবন, ৪ টি সাবান ১ টি মাস্ক ও নগদ ৬০০ টাকা করে সহায়তা  প্রদান করা হয়েছে।
এছাড়াও গ্রামীণ ব্যাংক  টাঙ্গাইল যোনের ৭৮ টি শাখায়  সমহারে  এপর্যন্ত প্রায় ৭০০ সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে  ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক দেলদুয়ার এরিয়ার  এরিয়া ম্যানেজার সুশীল কুমার সূত্রধর, আটিয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিম, সেকেন্ড অফিসার ইসমাইল হোসেন’সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network