২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

আপডেট: এপ্রিল ২১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
মুহাঃ নজরুল ইসলাম খান (মিলন), টাঙ্গাইল থেকে : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্যা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে ঘটনাটি ঘটে।

নিহত ট্রাক চালকের নাম মো. হোসেন আলী । তার বাড়ি ঠাকুরগাও জেলার সদর উপজেলায়। এ ঘটনায় আহত তিন জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, ঐ গাড়িটির হেলপার ঠাকুরগাও সদর উপজেলার নিশিন্তপুর গ্রামের নাঈম হোসেন, ট্রাক যাত্রী নওগার ফারুক হোসেন ও জান্নাতুল।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্যা এলাকায় একটি মালবাহী ট্রাক দাড়িয়েছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাওগামী মালবাহী অপর একটি ট্রাক দাড়িয়ে থাকা ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির চালক হোসেন আলী নিহত হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ারসার্ভিসের একটি ইউনিট আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network