২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

টাঙ্গাইলে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও অঞ্জন কুমার সরকার

আপডেট: এপ্রিল ১৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল :টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দক্ষ ও মেধাবী নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার। তিনি ইতিমধ্যে ঘাটাইলে উপজেলায় তাঁর মেধার স্বাক্ষর রেখেছেন। ইউ এন ও অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে মহামারি করোনা প্রতিরোধে লড়াই শুরু করেছেন ঘাটাইলের মানুষ। তিনি অসহায়- নিপিড়ীত মানুষের পাশে দাড়িয়েছেন। এ মূহুর্তে যারা কর্মহীন হয়ে খাদ্যের অভাবে দিনাতিপাত করছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে তিনি খাদ্য সরবরাহ করে চলেছেন।তিনি বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়ে টাঙ্গাইলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।
করোনাভাইরাস প্রতিরোধের জন্য মানুষকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হলে বিপাকে পড়ে দিনমজুর, রিকশাচালক, পরিবহন খাতে জড়িত বহু মানুষ।
ঘাটাইল উপজেলার রতন বরিষ গ্রামের মানুষের এমন অবস্থার কথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুয়েল মামুন উপজেলা নির্বাহীকে অফিসারকে ফোন দিয়ে জানালে একেবারেই বিপাকে পড়া পাঁচটি পরিবারের মাঝে তিনি জরুরী ভিত্তিতে ত্রাণ পৌঁছে দেন।
উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেন আমরা গত ২৮ মার্চ থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দেওয়া শুরু করেছি। আমাদের দুইটি হটলাইন নাম্বার সবসময় চালু আছে। কেউ না খেয়ে আছে এমন খবর পেলেই আমরা তার বাসায় ছুটেঁ যাচ্ছি। আমাদের আট জন মোটরসাইকেল আরোহী আছে তারা দুর্গম জায়গায় ত্রাণ নিয়ে যাচ্ছে।
বাড়ি বাড়ি ত্রাণ নিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, সরকার থেকে মানুষকে বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তারা যদি ত্রানের জন্য লাইনে দাঁড়ায় তাহলে কেমন হয়। আমরা এভাবে অন্তত ১২৫০ টি বাড়িতে ত্রান পৌঁছে দিয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তাই আমরা মানুষের দরজায় দরজায় যাওয়ার চেষ্টা করেছি। ত্রাণ পেয়ে খুশি আজহার আলী বলেন ইউনিয়ন পরিষদে পাঁচ কেজি ময়দার জন্য তিনবার গিয়ে ফিরে এসেছি। এবার প্রথম কোন সরকারি সহযোগিতা পেলাম।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network