১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

ত্রিশ হাজার পিস ‘ইয়াবা ট্যাবলেট’ জব্দ

আপডেট: আগস্ট ১৮, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

ঢাকায় অভিযান চালিয়ে ত্রিশ হাজার পিস ‘ইয়াবা ট্যাবলেট’ জব্দ করেছে বগুড়ার জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার মধ্যরাতে ঢাকার মিরপুর এলাকার মধ্যপাইকপাড়ার একটি বাসা থেকে ট্যাবলেটগুলো জব্দ করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, গত শুক্রবার বগুড়া শহরের চারমাথা এলাকা থেকে সাড়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয় ইয়াবা ব্যবসায়ী ফারুক মিয়াসহ চারজনকে। শনিবার বিকেলে ফারুককে দুই দিনের রিমান্ডে নেয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিভিন্ন জেলায় খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করার জন্য তিনি ঢাকায় তার ভাড়া বাসায় আরো ইয়াবা মজুদ করে রেখেছেন। তার তথ্যমাফিক ওইদিন মধ্যরাতে ফারুককে নিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকায় যায়।

পরে, পুলিশ সদস্যরা মিরপুর-১ এর মধ্যপাইকপাড়া এলাকায় ফারুকের ভাড়া বাসা থেকে ৮টি প্যাকেটে সংরক্ষিত ত্রিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

ওসি আসলাম আলী আরও জানান, ইয়াবা কারবারি ফারুক মিয়ার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গণকীরপাড় এলাকায়। ঢাকা থেকে ইয়াবা উদ্ধারের পর বগুড়া গোয়েন্দা কার্যালয়ে এনে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার বিকেলে জিজ্ঞাসাবাদের মেয়াদ শেষে তাকে আদালতে হাজির করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network