২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

‘মিল্কভিটা দুধ বাজারজাত করতে পারবে’

আপডেট: জুলাই ২৯, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ ডেস্কঃ  

বাজারে থাকা ১৪টি পাস্তুরিত দুধ উৎপাদন কোম্পানির মধ্যে মিল্কভিটা উৎপাদন ও বাজারজাত করার সুযোগ পাবে বলে আদেশ দিয়েছে চেম্বার আদালত। মিল্ক ভিটার আবেদনের ওপর শুনানি করে হাইকোর্টের নিষেধাজ্ঞা ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিমকোর্টের চেম্বার আদালত।

সোমবার, চেম্বার আদালতের বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান মিল্কভিটার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করে দেন। বাজারে থাকা ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধে সীসা, ডিটারজেন্ট ও অ্যান্টিবায়োটিকের অস্তিত্ব পাওয়ায় রবিবার হাইকোর্টের একটি বেঞ্চ এসব কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বাজারজাতকরণের ওপর ৫ সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা দেয়। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করে মিল্কভিটা। চেম্বার আদালতের আদেশের ফলে মিল্কভিটা কোম্পানি পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণণ করতে পারবে।

বিএসটিআইয়ের আইনজীবী সরকার এম আর হাসান জানান, ‘হাইকোর্ট ডিভিশন যে অর্ডার করেছিলো তার ওপর ৮ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেয়া হয়েছে। তবে, পূর্ণাঙ্গ রায় পেলে পুরোটা বলা যাবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network