১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন

নির্যাতন থেকে রক্ষা পেতে গৃহকর্মীর পালানোর চেষ্টা

আপডেট: জুলাই ২৯, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

চট্টগ্রামে গৃহকর্মী শিশু রিয়াদকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার আইনজীবী শ্যামলী ভট্টাচার্যকে জামিন দিয়েছে আদালত। সোমবার দুপুরে, তাকে মহানগর হাকিম আবু সালেহ নোমানের আদালতে হাজির করা হয়। পরে, সে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

এর আগে, রবিবার রাতে নগরীর হামজারবাগ মোমিনবাগ আবাসিক এলাকা থেকে শ্যামলীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিন মাস আগে শ্যামলী ভট্টাচার্যের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে শিশু রিয়াদ।

রবিবার, শিশুটি ছয়তলার গ্রিল কেটে ৮ তলায় উঠে ছাদে যাওয়ার চেষ্টা চালায়। এসময়, স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে দেয়।

রিয়াদ অভিযোগ করে প্রতিদিন তাকে তালা দিয়ে রেখে যাওয়া হয় আর নির্যাতন করা হয়। তাই সে পালানোর চেষ্টা করছিলো।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network