১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন

আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক , টাঙ্গাইল :  “বই পড়ি-জ্ঞান বাড়াই, উন্নত সমাজ গড়ি”— এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  “তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার ” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই  কর্নারের যাত্রা শুরু হয়।
​উপস্থিত অতিথিরা ফিতা কেটে বুক কর্নারের উদ্বোধন করেন। এ সময় সংগঠনের দেওয়ালে শোভা পাওয়া ‘পড়ুন, জানুন, শিখুন, গড়ুন, সমৃদ্ধ হোন’— বার্তাটি উপস্থিত সাংবাদিকদের নতুন ভাবনায় অনুপ্রাণিত করে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব নেতা ও বিশিষ্ট লেখক অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম তালুকদার, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ বোর্ডের সদস্য , টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক একেএম আব্দুল আউয়াল, বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক ড. আলী রেজা, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও বিশিষ্ট লেখক জহুরুল হক বুলবুল, আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট লেখক ইস্কান্দার মির্জা ,লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকু, কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক ,বিশিষ্ট সাংবাদিক ও লেখক রশিদ আহাম্মদ আব্বাসী, কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সদস্য সচিব এডভোকেট খন্দকার মনিরুল ইসলাম, কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,বিশিষ্ট লেখক খাজা রফিক ,কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সুমন ঘোষ, কালিহাতী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রহিমা আক্তার, সাধারণ সম্পাদক রেখা আক্তার,উপজেলা শ্রমিক দলের সভাপতি আফজাল হোসেন আকন্দ, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছুর রহমান শেলীর সভাপতিত্বে ও তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মনির হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শামীম আল মামুন মুকুল, সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম মাহফুজ ও রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক নেহাল খান, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা স্বাধীন,অর্থ সম্পাদক নাহিদ খান প্রমূখ।
​উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন,  সংবাদচর্চার পাশাপাশি মুক্তবুদ্ধি ও বস্তুনিষ্ঠ জ্ঞানের আলো ছড়িয়ে দিতে কালিহাতী রিপোর্টার্স ইউনিটির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বই মানুষের চিন্তাশক্তিকে প্রসারিত করে এবং একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। ২০২৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি তরুণ সাংবাদিকদের মধ্যে পাঠ্যাভ্যাস তৈরি এবং একটি সমৃদ্ধ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network