২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর

টাঙ্গাইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

আপডেট: জুলাই ২৪, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

শুক্রবার (২৪) সকালে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে এ দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ। শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শফিকুল ইসলাম খান সভাপতিত্ব করেন। সেক্রেটারি এডভোকেট সরকার কবির উদ্দিন সভাপতি পরিচালনা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শাখার প্রধান উপদেষ্টা আহসান হাবিব মাসুদ, জেলা সহসভাপতি বুরহানুল ইসলাম সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দায়িত্বশীল ও নেতাকর্মীদের অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network