২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর

ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া তাজকিয়া ডাক্তার হতে চায়

আপডেট: জুলাই ১২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,ঢাকা : ডাক্তার হয়ে চিকিৎসা সেবায় অবদান রাখতে চায় ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া তাজকিয়া।আইডিয়াল স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সন থেকে অংশ নিয়ে বৃত্তি পেয়েছে তাজকিয়া তালুকদার। দুই ভাই বোনের মধ্যে তাজকিয়া বড়। তার ছোট ভাই আদিলুর রহমান তালুকদার বাইয়েনা আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র।

তাজকিয়ার বাবা তাবিবুর রহমান তালুকদার বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বার্তা সম্পাদক। মা কানিজ ফাতিমা একটি বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত বিজ্ঞানের শিক্ষক।

তাজকিয়ার সাফল্যে তার বাবা,মা মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। শিক্ষকমণ্ডলীসহ শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাজকিয়া। আগামীতে আরও সাফল্য অর্জন করতে সকলের কাছে দোয়া চেয়েছে সে।

তাজকিয়া টাঙ্গাইলের ভূঞাপুরের বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম আব্দুল বাকী তালুকদারের ছোট ছেলে তাবিবুর রহমান তালুকদারের প্রথম সন্তান। ভবিষ্যতে সে ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে চায়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network